মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

ঈদুল আজহা ১২ আগস্ট!

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ১২ আগস্ট উদযাপিত হতে পারে।

আবু ধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে ১ আগস্ট। সে হিসেবে, সেখানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ১১ আগস্ট।

সাধারণত, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে হয় এর পরের দিন। সে হিসেবে, বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ১২ আগস্ট।

আইএসির পরিচালক ইঞ্জিনিয়ার মো. শওকত খালিজ টাইমসকে বলেন, এ বছর জিলহজ মাসের চাঁদ দেখায় কোনো সমস্যা হবে না। আরব দেশগুলো থেকে খালি চোখেই এ চাঁদ দেখা যাবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জিলহজ মাসের চাঁদ ১ আগস্ট দেখা যেতে পারে।

একই মত দিয়েছেন আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের (এইউএএস) সদস্য ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেন, আশা করা হচ্ছে, আগামী ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাবে ও এর মাধ্যমে হজ মৌসুম শুরু হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com