সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

বাহুবলে নতুন ইউএনও আয়েশা হকের যোগদান

আয়েশা হক। ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে নতুন উপজেলা র্নিবাহী অফিসার হিসেবে আয়েশা হক যোগদান করেছেন। বুধবার (১২ জুন) সকালে বাহুবল উপজেলার ইতিহাসে প্রথম নারী ইউএনও হিসেবে তিনি যোগদান করলেন। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালন, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) সহকারি পরিচালক, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার, কুমিল­ার লাকসামে সহকারি কমিশনার (ভূমি), নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ও নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে সহকারি কমিশনার ছিলেন। সর্বশেষ তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে বাহুবলে যোগদান করেছেন।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজপ্রসাদে আয়েশা হকের গ্রামের বাড়ি। তাঁর স্বামী আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com