সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কাল বৃস্পতিবার পর্যন্ত থাকবে গরমের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক : বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। তাই এসময় গরমের তীব্রতা থাকে বেশি। জ্যৈষ্ঠ শেষ হতে আরো দুদিন বাকী। আর জ্যৈষ্ঠের শেষ দিকে এসে বেড়েছে গরমের তীব্রতা। দুদিনের গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সিলেটবাসীর। ঘরে বাইরে সব জায়গায়ই অসহ্য গরম। আজ গরমের তীব্রতা আরো বেড়েছে। সূর্যের তাপ যেন কমতেই চাইছে না। গরমের এই তীব্রতা কাল পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। এই তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

সিলেট আবহাওয়া অফিসের পরিচালক আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপমাত্রা থাকবে। তবে আজকের চেয়ে তাপমাত্রা কিছুটা কম হতে পারে। তবে শুক্রবার থেকে পর পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com