রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বলিভিয়ার সামনে নেইমারবিহীন ব্রাজিল

তরফ স্পোর্টস ডেস্ক : শনিবার (১৫ জুন) থেকে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকার ৪৬তম আসর। আসরের প্রথম দিনই মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকার মিশন। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন ভাবে শুরু করতে চায় সেলেসাওরা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে ব্রাজিল দল। প্রস্তুতি ম্যাচে কাতার ও হন্ডুরাসের বিপক্ষে জয় পেয়েছে সেলেসাওরা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কারনে ছিটকে গেছেন নেইমার। ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব এখন গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, ডেভিড নেরেসের মতো খেলোয়াড়ের কাঁধে। ইনজুরি থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট নন আর্থার। তবে বলিভিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে তিতের দল।

অন্যদিকে বলিভিয়া ১৯৬৩ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিলো। ১৯৯৭ সালে ফাইনালে উঠলেও ব্রাজিলের সাথে পেরে ওঠেনি। এরপর ২০১৬ সাল ছাড়া বাকি সব আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বলিভিয়া। ২০১৮ সালে অক্টোবরে শেষ গোলের দেখা পেয়েছিলো তারা। এরপর আর কোন ম্যাচেই গোলের দেখা পায়নি দলটি। ব্রাজিলের বিপক্ষে তাই কঠিন পরীক্ষা দিতে হবে বলিভিয়ার।

শনিবার এস্তাদিও দো মোরুম্বি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিটে শুরু হবে ম্যাচটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com