সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ জুন) রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল- উপজেলার স্বর্ণরেখ গ্রামের মৃত ছইচ উল­ার পুত্র আতর আলী (২৭) ও ভেড়াখাল গ্রামের ফিরোজ আলীর পুত্র আব্দুস ছালাম ওরফে রেজ্জাক (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই সেলিম হোসেন, এএসআই আনোয়ার, এএসআই সাহিদুলসহ একদল পুলিশ উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আতর আলী ও ভোর বেলায় ভেড়াখাল গ্রাম থেকে আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সালাম ও আতরের বিরুদ্ধে বাহুবল, হবিগঞ্জ ও মৌলভীবাজার থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com