মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শেখ হাসিনা-এরশাদ বৈঠকে বসছেন আজ

ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির (জাপা) বৈঠক হতে পারে। জাপার নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতা এ তথ্য জানিয়েছেন।

আসন বণ্টন নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য এ আলোচনায় বসার কথা রয়েছে এই দুই রাজনৈতিক দলের প্রধানদের।

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনুভব করায় তা স্থগিত করা হয়।

জানতে চাইলে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা সময় চেয়েছি। আশা করছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুয়েকদিনের মধ্যেই জাপা নেতাদের ডাকবেন।’

এর আগে শনিবার বিকালে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময় চেয়ে জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় গণভবনে চিঠি পৌঁছে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com