শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ফের বিশ্বকাপের রান সংগ্রাহকের শীর্ষস্থানে সাকিব

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আবারও শীর্ষস্থানে ফিরলেন সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার সাথে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় একসময় তালিকার ৫ নম্বরে চলে গিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে দলকে জিতিয়ে আবারও রাজার আসনে সাকিব।

আজকের ইনিংসটি খেলার পথে একে একে জো রুট, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা ও অ্যারন ফিঞ্চকে টপকে একে চলে আসেন। শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তিনি।

বিশ্বকাপে চার ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ এখন ৩৮৪ রান। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের তোলা ৩২১ রান বাংলাদেশ পেরিয়ে যায় ৫১ বল হাতে রেখে। সাকিব করেছেন ১২৪ রান, লিটন ৯৪। চতুর্থ উইকেটে দুজনের ছিল ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

৯৯ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন সাকিব। তার ইনিংসে ছিল ১৬টি চারের মার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com