মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

লাকসামে স্কুলছাত্রী ধর্ষনের শিকার, ধর্ষনকারী গ্রেপ্তার

আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লা : কুমিল্লার লাকসামে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে ধর্ষনের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। ওই ঘটনায় পুলিশ ধর্ষনকারীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে লাকসাম রেলওয়ে জংশন কলোনীতে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার স্থানীয় একটি গার্লস হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্রী মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ে নোয়াখালী জেলার হৃদয় নামে এক ছেলের সঙ্গে দেখা করতে মঙ্গলবার দুপুরে ভৈরব থেকে নোয়াখালী যাওয়ার পথে ট্রেনবদল করতে লাকসাম রেলওয়ে জংশন ষ্টেশনে নেমে পড়ে। জংশন প্ল্যাটফরমে অবস্থানকালে পৌর এলাকার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুসলিম উদ্দিন বাবু (২৮) পুলিশের ভয় দেখিয়ে পাশ্ববর্তী রেলওয়ে মেডিকেল কলোনীর পরিত্যাক্ত একটি বাসায় জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে ধর্ষন করে। ধর্ষনের পর স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিম রেলওয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে রেলওয়ে জংশন এলাকা থেকে ধর্ষক বাবুকে গ্রেপ্তার করে এবং ভিকটিম কিশোরীসহ ধর্ষনকারীকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

লাকসাম থানা অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com