রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নিখোঁজ থাকার ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

তরফ নিউজ ডেস্ক : নিখোঁজের ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা এলাকা থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ মোহাম্মদ ইফতেখার আলম সৌরভকে (২৫)। ৯ই জুন চট্টগ্রামের আফমি প্লাজার সামনে থেকে সন্ধ্যা ৭টার দিকে সাদা পোশাকের কিছু লোক তাকে অপহরণ করে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজ সকালে বলেছেন, ভোর ৫টা ২৭ মিনিটে তারাকান্দা উপজেলার বটতলা এলাকার একটি রাইস মিলের কাছে কে বা কারা সৌরভকে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ডিবি পুলিশ।

তিনি এ ব্যাপারে আর কিছু জানাতে রাজি হন নি। এ বিষয়ে সকালেই জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনের  কার্যালয়ে গণমাধ্যমকে বিফ্রিং করার কথা।
এর আগে সৌরভের পিতা সৈয়দ ইদ্রিস আলম চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় ১০ই জুন একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের ছুটিতে সৌরভ চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। গত ৯ জুন পাঁচলাইশ আফমি প্লাজার সামনে থেকে দুইজন লোক তাকে অপহরণ করে।

সৌরভ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে একটি বেসরকারি সংস্থার পক্ষে ডকুমেন্টরি তৈরির কাজ করতেন। সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের ছেলে।

তথ্য সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com