রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ঢাকা-সিলেট মহাসড়ক চালু হতে লাগবে আরো ১০ দিন!

নিজস্ব সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুর ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে ভারী যানবাহন চলাচল। গতকাল থেবে শুরু হয়েছে সেতুটির ভেঙ্গে যাওয়া অংশের মেরামত কাজ। তবে, এ কাজ শেষ হতে অন্তত ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন জেলা সড়ক ও জনপদ বিভাগ।

তাই এই ১০ দিনে ঢাকা-সিলেট মহাসড়কে ভারী যানবাহন চলাচল সম্ভব হবে না। তবে, এ সমস্যা থেকে কিছুটা স্বস্তি পেতে তিতাস নদীতে ফেরি চালু করার জন্য উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

সড়ক ও জনপদ সুত্র জানিয়েছে- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুরে তিতাস নদীর সেতু এলাকায় ফেরিতে যানবাহন উঠার জন্য এপ্রোচ এবং ঘাট নেই। এপ্রোচ এবং ঘাট তৈরির কাজও শুরু করেছেন তারা। একই সাথে নারায়ণগঞ্জ জেলা থেকে একটি ফেরি ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

এই ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান- ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল স্বাভাবিক হতে আরও কমপক্ষে ১০ দিন সময় লাগবে। পাশপাশি বিকল্প হিসাবে ফেরি ব্যবস্থা করা হয়েছে। ২/১ দিনের মধ্যে একটি ফেরি কার্যক্রম শুরু করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com