বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে নকল কারখানায় অভিযান চালিয়ে জরিমানা

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ শহরের পশ্চিম ভাদৈ এলাকায় জুস, চানাচুর ও বিভিন্ন পণ্যে নকল কারখানা বিনষ্ট ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন রুবেল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একদল পুলিশ নিয়ে ওই কারখানায় অভিযান চালান।

এ সময় বিপুল পরিমান নকল চানাচুর, জুস, চিপস ও আচারসহ বিভিন্ন পন্য জব্দ করে আগুন দিয়ে প্রকাশ্যে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে নকল কারখানার মালিক নোয়াহাটি এলাকার বাসিন্দা সুবাস দত্ত পালিয়ে যেতে চাইলে এসআই ইকবাল তাকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয। পুড়ে যাওয়া মালের মুল্য প্রায় ৩ লাখ টাকা হবে।

স্থানীয়রা জানান, বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির লেভেল ব্যবহার করে এই কারখানা থেকে দীর্ঘদিন ধরে এ সব নকল মালামাল বাজারে বিক্রি করে আসছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com