রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

খুলে দেয়া হয়েছে শাহবাজপুর সেতু, স্বাভাবিক হচ্ছে যান চলাচল

তরফ নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু দিয়ে স্বাভাবিক হচ্ছে যানবাহ চলাচল। সোমবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামী আল মামুন। সেতুর দুই পাশে আটকে থাকা ট্রাকগুলো সকাল থেকে সেতু পারাপার হচ্ছে বলে জানা গেছে।

বেলা ১১টার দিকে নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন মুঠোফোনে জানান, শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে পুরোদমে যাবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে গত ১৮ জুন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ। তবে সীমিত আকারে সেতুর একপাশ দিয়ে হালকা যানবাহন চালচাল স্বাভাবিক রাখা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com