রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘মাহমুদউল্লাহর চোট খুব গুরুতর কিছু নয়’

তরফ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মিডলঅর্ডার অনেকটাই মাহমুদউল্লাহর ওপর নির্ভরশীল। তাইতো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে খুঁড়িয়ে রান নেওয়া মাহমুদউল্লাহর পরবর্তী ম্যাচে খেলা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। সেই সংশয় কাটিয়ে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ ফিরবেন বলেই মনে করা হচ্ছে এখন।

বাংলাদেশের ফিজিও থিলান চন্দ্রমোহনের তথ্যমতে মাহমুদউল্লাহর চোটটি খুব গুরুতর কিছু নয়। তাই পরবর্তী ম্যাচে তার খেলার প্রত্যাশা করাই যেতে পারে।

মাহমুদউল্লাহর চোট পরীক্ষা-নিরীক্ষার পর ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছেন, কাফ মাসলে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ। চোটটি খুব গুরুতর কিছু নয়। বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচে খেলার প্রত্যাশা নিয়েই আগামী কয়েক দিন তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে সোমবার (২৪ জুন) সাউদ্যাম্পটনে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান মাহমুদউল্লাহ। এই সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। চিকিৎসা নেওয়ার সময় দেখা যায় আগে থেকে মাহমুদউল্লাহর ডান হাঁটুর নিচের পেশিতে ব্যান্ডেজ মোড়ানো। চোটটা হয়তো আগেই পেয়েছিলেন তিনি। তবুও দলের প্রয়োজনে সাহস নিয়ে মাঠে নামেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৩৮ বলে করেন ২৭ রান। অবশ্য ঝুঁকি নিয়ে ফিল্ডিং করেননি তিনি।

মাহমুদউল্লাহর চোট ডান পায়ের কাফ মাসেলে। যার কারণে ভারতের বিপক্ষে তার খেলাটা সংশয়ের মুখে পড়ে। তবে নতুন ম্যাচটির আগে ৭ দিন বিশ্রাম পাওয়ায় আশা করা হচ্ছে এই সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন মাহমুদউল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com