বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘১৬ হাজার কোটি টাকায় হবে সিলেট-আখাউড়া নতুন রেলপথ’

নিজস্ব সংবাদদাতা : ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ১৩৫ কিলোমিটার নতুন রেলপথ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। তিনি বলেন- সিলেট-আখাউড়া রেলপথ বর্তমানে মিটারগেজ লাইন আছে। এটি তুলে ফেলে নতুন করে ডুয়েল গেজ লাইন করা হবে।

বুধবার সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কুলাউড়ার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে এসে এ কথা জানান মন্ত্রী। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিও উপস্থিত ছিলেন।

এছাড়া এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়ার কথাও জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী আরো বলেন- এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোন ত্রুটি বা গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রমাণ হলে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হবে।

এসময় রেলমন্ত্রী দুর্ঘটনার নিহতদের পরিবারের সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন। এছাড়া দুর্ঘটনার পর যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com