বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক

বড়লেখায় সামাজিক নিরাপত্তা কর্মসুচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক নিরাপত্তা কর্মসুচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদের সঞ্চালনায় অনুষ্টিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (মৌলভীবাজার) আদিল মোত্তাকীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) বেগম মমতাজ, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com