শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গতিময় ভেনেজুয়েলা নিয়ে সতর্ক আর্জেন্টিনা

তরফ স্পোর্টস ডেস্ক : ভেনেজুয়েলার দ্রুত গতির খেলোয়াড়দের নিয়ে দলকে সতর্ক করে দিয়েছেন আর্জেন্টিনা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেমি-ফাইনালে উঠতে হলে প্রতিপক্ষ ফরোয়ার্ড সলোমন রনদোনকে আটকাতে হবে বলে জানান আরমানি।

“আমাদের গোল কর হবে। অঘটন এড়াতে খুবই সতর্ক থাকতে হবে।”

“ভেনেজুয়েলা দ্রুত বল দখলে নিয়ে আক্রমণে উঠতে চাইবে দুই পাশ দিয়ে যেখানে তাদের দ্রুত গতির খেলোয়াড় আছে।”

“তাদের একজন সেন্টার ফরোয়ার্ড (রনদোন) আছে, যে ভালোভাবে বল নিয়ন্ত্রণে রাখে এবং মুভ করে।”

গত তিন দেখায় ভেনেজুয়েলাকে হারাতে পারেনি আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দুই পর্বে ড্রয়ে পর সর্বশেষ প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা উন্মুখ হয়ে আছে ২৬ বছরের শিরোপা খরা দূর করতে। দল ধাপে ধাপে ‍উন্নতি করায় আশাবাদী রিভার প্লেটের গোলরক্ষক আরমানি।

“আমরা এই আসরে খুব বাজে অবস্থা থেকে তুলনামূলক ভালো অবস্থায় এসেছি। ম্যাচ বাই ম্যাচ আত্মবিশ্বাস অর্জন করেছি। খুব ভালো অবস্থা নিয়ে কোয়ার্টার-ফাইনালে এসেছি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com