মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সবচেয়ে কম ডট বল খেলার তালিকায় তিনে মুশফিক

তরফ স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৩২৭ রান নিয়ে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অষ্টম স্থানে আছেন। শুধু তাই নয়, সবচেয়ে কম ডট খেলার তালিকাতেও শীর্ষ তিনে আছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে গড়ানো ৩৪ ম্যাচ শেষে কমপক্ষে ২০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ডট বল খেলেছেন জস বাটলার। এখন পর্যন্ত মাত্র ২৯.৩১ শতাংশ ডট বল খেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ২২২ রান করা বাটলারের স্ট্রাইক রেটও বেশ ভালো (১২৭.৫৮)। সেরা স্ট্রাইক রেটের মালিকদের মধ্যে তার অবস্থান চতুর্থ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির ৪০.৫০ শতাংশ ডট বল খেলেছেন। তবে চলতি বিশ্বকাপে ৩১৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরে থাকা কোহলির স্ট্রাইক রেট বেশ কম (৯৮.৪৪)। তালিকায়

তিনে থাকা মুশফিক ৪০.৯৬ শতাংশ ডট বল খেলেছেন। মুশফিকের স্ট্রাইক রেট ৯২.৩৭। এছাড়া ইংলিশ ওপেনার জো রুট ৪৩.৫৭ শতাংশ ডট বল খেলেছেন, যা তাকে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com