মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

গোপালগঞ্জে বাস চাপায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জ সংবাদদাতা : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের গ্যাড়াখোলায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় মা-ছেলে নিহত হয়েছে। নিহত শাওন বেগম (৩৫) ও তার শিশু পুত্র শাকিব (৮) এর বাড়ী মুকসুদপুর উপজেলার ঢাকপাড়া গ্রামে। আজ শনিবার সকাল ৮ টার পর এ দূর্ঘটনা ঘটনা ঘটে। এর প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ী। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

ঢাকা-খুলনা হাইওয়ে থানার ওসি শেখ মো. মাহফুজুর রহমান জানান, মুকসুদপুর উপজেলার স্কুল শিক্ষক ইরশাদের স্ত্রী শাওন বেগম সকাল ৮ টার দিকে শিশু পুত্র শাকিবকে সঙ্গেঁ নিয়ে গ্যাড়াখোলা বিশ্বরোড় পার হচ্ছিলেন।

এ সময় গোপালগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় ধাওয়া করে বাসগাড়ীটি আটককরে। পরে ওই গাড়ীটিসহ আরো বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ওই রুটে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০ টায় যানবাহন চলাচল শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com