বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের লাখাই উপজেলায় ট্রাকের চাপায় আশিক আহমেদ চৌধুরী (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২১ নভেম্বর) রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলা বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মিলন চৌধুরীর ছেলে এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আশিক আহমেদ মোটরসাইকেলে করে লাখাই থেকে মুড়াকরি যাচ্ছিলেন। পথে ফুলবাড়িয়া নামক স্থানে সামনে থাকা আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে ঢুকে যান। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com