মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

প্রথম বাংলাদেশি হিসেবে ‘৬০০’ রানের চূড়ায় সাকিব

তরফ স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ সাকিবকে দু’হাত ভরে দিচ্ছে। এক ঝাঁক রেকর্ড তিনি এরইমধ্যে গড়েছেন। এবার তাতে যোগ হলো নতুন আরেকটি কীর্তি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার মাইলফলক গড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এছাড়া বিশ্বকাপের এক আসরে ৬০০-এর বেশি রান করার তালিকায় মাত্র তৃতীয় ব্যাটসম্যান সাকিব। তার আগে এই কীর্তি গড়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন। ২০০৩ বিশ্বকাপের ১১ ম্যাচ খেলে ৬৭৩ রান করেছিলেন শচীন। ২০০৭ বিশ্বকাপে ১১ ম্যাচে (১০ ইনিংসে) হেইডেনের রান ৬৫৯।

একটা দিক থেকে সাকিব অবশ্য আগের দু’জনের চেয়ে এগিয়ে। ৬০০ রানের মাইলফলক পার হতে সাকিবের লেগেছে মাত্র ৮ ম্যাচ। তবে চলতি আসরে দলের শেষ ম্যাচ হওয়ায় ৬০৬ রানেই শেষ হয়েছে সাকিবের এবারের কীর্তি। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। দ্বিতীয় স্থানে থাকা রোহিত ৭ ম্যাচে চার সেঞ্চুরিতে ৫৪৪ রান করেছেন। ২০১৯ বিশ্বকাপে সাকিব ৫ ফিফটির পাশাপাশি করেছেন ২ সেঞ্চুরি।

সবমিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব এখন নবম স্থানে সাকিব। ২৯ ম্যাচে তার রান ১১৪৩। শীর্ষে থাকা শচীনের রান ২২৭৮ (৪৫ ম্যাচে)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com