রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

রাজধানীতে ধর্ষণের পর শিশু হত্যা, ৬ জন আটক

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর ওয়ারীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে আটক করেছে পুলিশ।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার বেশ কয়েকঘণ্টা ধরে নিখোঁজ থাকায় বাবা-মা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজির পর রাত পৌনে আটটার দিকে নির্মাণাধীন ওই ভবনের একটি কক্ষে শিশুটির মরদেহ খুঁজে পান।

আজ সকালে শিশুটির বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় মামলা করেছেন। এ ঘটনায় ওই ভবনের নিরাপত্তারক্ষীসহ সন্দেহভাজন ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
শিশুটির নাম সামিয়া আক্তার। সে সিলভারডেল স্কুলের শিক্ষার্থী। তাকে (৭) ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
আজ  দুপুর ১টা ৫৪ মিনিটে শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার পর এ কথা জানান তিনি।

সোহেল মাহমুদ বলেন, শিশুটিকে ধর্ষণের পর তার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, শিশুটির মুখে কামড়ের দাগ পাওয়া গেছে। এছাড়া তার ‘হাই ভ্যাজাইনাল সয়াব’ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com