রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি আধুনিকায়নের দাবীতে স্মারকলিপি

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি আধুনিকায়ন করাসহ কার্যক্রম নিয়মিত করার দাবীতে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর ভয়েজ অব মৌলভীবাজারের স্মারকলিপি প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি আধুনিকায়ন করাসহ কার্যক্রম নিয়মিত করার দাবীতে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। রবিবার (০৭ জুলাই) দুপুরে জেলা পরিষদ ভবনে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের কাছে ভয়েজ অব মৌলভীবাজার ডিস্ট্রিক ইউ কে মৌলভীবাজার জেলা শাখা’র পক্ষ থেকে একটি স্মারকপিলি প্রদান করা হয়। ভয়েজ অব মৌলভীবাজার এর আহব্বায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু ও সদস্য সচিব বকশী মিজবাহ উর রহমান এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আহব্বায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব মিলাদ, সদস্য অজয় সেন, মো: আব্দুল ওয়াহাব পান্না, নিখিল তালুকদার, আব্দুল কাইয়ুম, সৈয়দ ছায়েদ আহমদ, দেশীয় সদস্য সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেল, মো: নানু মিয়া ও মো: ইকবাল হোসেন প্রমুখ।

ম্মারকলিপি গ্রহণ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান এ প্রতিনিধি দলকে বলেন, মৌলভীবাজারর মানুষের ইতিহার ঐতিহ্য ও জ্ঞান বুদ্ধি’র চর্চার কেন্দ্র পাবলিক লাইব্রেরি টি বন্ধ রয়েছে। এটা কোন অবস্থায় মেনে নিতে পারছেন না। তাই তিনি জেলা পরিষদের উদ্যোগে ও অর্থয়ানে এমনকি প্রয়োজনে দেশী বিদেশী বন্ধু বান্ধবের সহযোগীতায়  পাবলিক লাইব্রেরি টি দেশী বিদেশী বই দিয়ে সমৃদ্ধ করে আধুনিকায়ন করাসহ যাবতীয় কার্যক্রম শীঘ্রই শুরু করবেন। জেলা পরিষদের আওতায় নিয়ে নতুন কমিটিসহ আরো লাইফ মেম্বার করে একটি মডেল লাইব্রেরি করার আশ্বাস প্রদান করেন।
ভয়েজ অব মৌলভীবাজার এর প্রতিনিধি দল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান এর সাথে একমত পোষণ করে সকল কাজে সংগঠনটি সহযোগীতা করবে বলে আশ্বাস প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com