মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রতীকী ছবি

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রফিক মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রফিক মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের নূরপুর ইউনিয়নে বেড়াতে যান রফিক মিয়া। বুধবার রাত ৭টার দিকে নূরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক দেখে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সিলেটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিক।

লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com