শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

শ্রীমঙ্গলে লাঞ্ছনার প্রতিবাদে চা-শ্রমিকদের ধর্মঘট

শ্রীমঙ্গল, (মৌলভীবাজার) সংবাদদাতা : এক শ্রমিককে লাঞ্ছিত করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের শ্রমিকেরা।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে কাজে যোগ না দিয়ে ধর্মঘট শুরু করেছেন তারা।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফিনলে চা কোম্পানির ডিনস্টন চা বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম মাওলা চৌধুরী তুষার কর্তৃক এক শ্রমিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এরই প্রতিবাদে শ্রমিকরা কাজে না গিয়ে ধর্মঘটে নেমেছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা রাজভজন কৈরী বলেন, খেজুরিছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এক চা শ্রমিক। এরই প্রতিবাদে ধর্মঘট চলছে।

এ বিষয় জানতে ওই বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এসআরএম কাওসার ফোন করলে তিনি বলেন, আমি ছুটিতে আছি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com