মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান বাল্লা সীমান্তে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক হবিগঞ্জ প্রেসক্লাবে নূরুল হক কবিরের মায়ের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে ২১ নভেম্বর ইসলামী মহাসম্মেলন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাধবপুর বাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তর।

বুধবার (২৭ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের অপরাধে গ্রামীন বেকারীকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ও ইঁদুরে কাটা বিস্কুট বিক্রির অপরাধে বি-বাড়িয়া বেকারীকে ৩ হাজার টাকা এবং দইয়ের পাতিলে ওজনে কম ও মিষ্টি ঢেকে না রাখার অপরাধে বণিক মিষ্টান্ন ভান্ডারকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন মাধবপুর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com