শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষিত : ধর্ষক পলাতক

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই ছাত্রী  বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাকুরা গ্রামের আহাম্মদ আলীর কন্যা এবং স্থানীয় রাজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার  রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

ওই স্কুল ছাত্রীর মা কাজল বিবি জানান, তার স্কুল পড়ুয়া শিশুটি ওই সময় ঘর থেকে বের হয়ে উঠানে গেলে পার্শ্ববর্তী আরজত আলীর লম্পট পুত্র জাহাঙ্গীর আলম (১৭) তাকে ঝাপটে ধরে। পরে তাকে কোলে করে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী একটি ঝাঁড়ের মধ্যে। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তার শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে ধর্ষক জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আরশেদ আলী জানান, শিশুটির অবস্থা আশংকা জনক। তার প্রচুর রক্তকরণ হচ্ছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ঘটনাটি শুনেছি। লম্পট জাহাঙ্গীরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়াও শিশুটির বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া হচ্ছে। এদিকে, এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে লম্পট জাহাঙ্গীর আলম। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com