রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

তিন আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী যারা

তরফ নিউজ ডেস্ক: আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের তিন আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, ড. মো. আব্দুর রাজ্জাক ও কর্নেল (অব.) ফারুক খান।

উল্লেখ্য, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। গত বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com