বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পেলো কর্মহীন ৫’শ পরিবার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারে লকডাউনে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ ৫০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মো. নেছার আহমদ এমপি। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাহুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে ৫০০জন উপকারভোগীর মধ্যে ৩০০ জন পরিবহন শ্রমিক, ১০০ জন নির্মাণ শ্রমিক ও ১০০ জন মৎস্যজীবীকে এক পেকেট করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি পেকেটে ১ কেজি চাল, ও ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন নিত্যপণ্য ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com