শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতে ১৬ মামলা, সাময়িক আটক ৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ প্রতিপালনে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন সড়ক ও হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন । ভ্রা্ম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্যের অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরোদ্ধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় ১৬ মামলায় ২২শত টাকার অর্থদন্ড প্রদান এবং তা তাৎক্ষনিক আদায় করা হয়। এসময় ৬জনকে সাময়িক আটক করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, প্রতিদিনই তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। কিছু মানুষ অকারণে ঘর থেকে বের হচ্ছেন। তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে। তিনি জানান, এর মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় আটক করা ৬ জনকে মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয়। বিকলে আটক ৫জনকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com