মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড

শেখ জোবায়ের জসিম, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পাঁচজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) আজমিরীগঞ্জ উপজেলার বাঁশমহাল এলাকায় অভিযান চালিয়ে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ওই পাঁচজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, “সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com