রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বৃষ্টিপাত কমবে দু’দিন পর, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

তরফ নিউজ ডেস্ক : শেষ আষাঢ়ের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে ফুলে ফেঁপে উঠছে দেশের নদ-নদী। বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এরইমধ্যে ১০ জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এই অবস্থায় সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা নাগাদ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাই চট্টগ্রামের পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

মৌসুমি বায়ু পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আসাম পর্যন্তও বিস্তৃত। এতে আসাম, মেঘালয়, সিকিমে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে বেড়ে যাবে দেশের নদ-নদীর পানিও।

এরইমধ্যে ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে উঠে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ১৮ জুলাই নাগাদ কোনো কোনো নদ-নদীর পানি বিপদসীমার ১ মিটারের বেশি ওপরে উঠে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আগামী ২১ জুলাই নাগাদ যমুনার পানি বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ, কাজীপুর; পদ্মার পানি গোয়ালন্দে বিপদসীমার এক মিটারের বেশি বেড়ে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আর এসব এলাকার অন্যান্য নদ-নদীর পানি এ সময় বিপদসীমার এতো ওপর দিয়ে প্রবাহিত না হলেও ১ মিটারের মধ্যেই থাকবে। ফলে বন্যা পরিস্থিতি বিস্তৃত হবে দেশের মধ্যাঞ্চলে।

তবে এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। পানি নেমে যেতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হলে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৬ জুলাই) নাগাদ বৃষ্টিপাতের কার্যকারিতা হ্রাস পাবে। আর বর্ধিত পাঁচদিনে তেমন কোনো পরিবর্তন হবে না। এদিকে বর্তমানে বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮৬ শতাংশে। ফলে গরম অনভূতি শনিবারের (১৩ জুলাই) চেয়ে কমেছে।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায়। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com