রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের তিনটি দল। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয়ায় এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মহুয়া মমতাজের নেতৃত্বে পৃথক এই অভিযানে অংশ নেন সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ও সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার।

বেলা ১১টা থেকে তারা সদর উপজেলার বহর, টুকের বাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য অভিযান চালান। এ সময় বসবাসকারীদের কয়েকদিনের জন্য আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানান তারা। তবে এসব এলাকায় অতি ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি না থাকায় কাউকে জোর করে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়নি।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, সিলেটে পাহাড় ধসের শঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র চালু করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় অভিযান পরিচালনা করে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বুঝিয়ে বলা হয়।

এছাড়া সিলেট নগরের ঝুঁকিপূর্ণ জগদিশ টিলা এলাকায় বসবাসকারীদের বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com