মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বেড়েছে গড় পাসের হার, জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার

তরফ নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হারের পাশাপাশি বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ফল বিশ্লেষণ করে জানা যায়, এবার গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ, যা গতবারের চেয়ে ৭.২৯ শতাংশ বেশি। একই সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। এবার ১৮ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৮৬ জনে।

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এরমধ্যে পাস করেছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ফেল করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৫৭ জন।

শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯০৯টি এবং একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান ৪১টি।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত ফল প্রকাশ করবেন।

পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com