রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বাবার বন্ধুদের ভালোবাসায় ইশিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় প্রিয় বন্ধু ইব্রাহিমের কন্যা শাহ আফরিন নূর ইশিকে অনুপ্রেরণামূলক সংবর্ধনা দিয়েছেন তার বাবার এসএসসি-১৯৯৪ ব্যাচের বন্ধুরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের আলীবাবা চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী ইশিকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানের আগে বন্ধু ইব্রাহিমের সৌজন্যে উপস্থিত সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে ইশির সাফল্য উদযাপন এবং তাকে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে উৎসাহ দিতে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯৪ ব্যাচের বন্ধু হুমায়ুন কবীর, তোফায়েল আহমেদ, আব্দুল হক, লুৎফা বেগম, আরজু মিয়া, সুশীল চন্দ্র দেব, আব্দুল্লাহ (স্টাইলিশ আব্দুল্লাহ), মো. দরবেশ আলী, ইব্রাহিমসহ তার পরিবারের সদস্যরা।

সংবর্ধনা শেষে বন্ধুদের মধ্যে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা। দীর্ঘসময় ধরে চলে গল্প, হাসি-আনন্দ ও পুরোনো দিনের স্মৃতিচারণ। একটি সাফল্যকে কেন্দ্র করে দীর্ঘদিনের বন্ধুদের এমন মিলন আয়োজন উপস্থিত সবার মাঝে আনন্দ ও আবেগের সৃষ্টি করে।

বন্ধুরা বলেন, ইশির এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, তাদের ১৯৯৪ ব্যাচের বন্ধুদের জন্যও আনন্দ ও গর্বের। ভবিষ্যতে ইশি যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সেজন্য তারা তার জন্য দোয়া ও শুভকামনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com