রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবল মডেল থানায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব সংবাদদাতা : বাহুবল মডেল থানায় ডেঙ্গু প্রতরোধে ভবন ও এর পাশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর দেড়টায় থানা ভবনের চারপাশের আগাছা, ঝোঁপ-ঝাড়, ঘাস কাটা অভিযান চালানো হয়। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেনসহ সকল এসআই, এএসআই ও কনস্টেবলবৃন্দ।

এ সময় এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, মডেল থানা ও এর পাশপাশ এলাকায় এডিস মশা বিস্তারকে প্রতিরোধ করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের প্রত্যেকের নিজ নিজ আঙ্গিনা ও ড্রেন পরিষ্কার পরিচ্ছনতা রাখা উচিত। এ কার্যক্রমের ফলে ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com