রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হোমিও হলের স্পিরিট পানে প্রাণ গেলো ৬ জনের

তরফ নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় হোমিও হলের স্পিরিট পান করে অসুস্থ হয়ে ৬ জন মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ রয়েছেন অন্তত: ৬ জন। শুক্রবার সকাল থেকে আজ ভোর পর্যন্ত বসুরহাট পান বাজারসংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে একে একে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০), একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫৫), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪০), সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়িসংলগ্ন মো. সবুজ (৪৫) ও চর কাঁকড়া ইউয়িনের টেকের বাজার এলাকার আবদুল খালেক (৫৮) চর কাঁকড়া এলাকায় আবদুল লিটন (৬৫)।

এদিকে এ ঘটনায় রফিক হোমিও হলের মালিক ডা. জায়েদ ও তার ছেলে প্রিয়মকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, শুক্রবার সকালে স্পিরিট পানে অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে সবুজ ও আবদুল খালেক মারা যান। রাতে একই দোকানের স্পিরিট পানে মৃত্যু হয় নূর নবী মানিক, রবি লাল ও মহিন উদ্দিনের। আজ শনিবার সকালে ঢাকায় নেয়ার পথে আবদুল খালেক লিটনও মারা যান।

তবে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। অন্যদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন বলে জানান ওসি।

স্থানীয়দের অভিযোগ, এ দোকানের মালিক জায়েদ ও তার ছেলে প্রিয়ম অনেক বছর ধরে হোমিও হল নামের দোকানে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছেন।

(সূত্র: মানবজমিন অনলাইন)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com