বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: যায়যায়দিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ জোবায়ের জসিমের ভাগনে আল মোতাকাব্বির প্রিন্স এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।

ভবিষ্যতে চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের সেবা করতে চায় প্রিন্স। তার এ স্বপ্ন পূরণে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তার মা মনি ও বাবা সেলিম।

তারা বলেন, প্রিন্স যেন ভবিষ্যতে একজন ভালো মনের মানুষ হিসেবে গড়ে ওঠে এবং নিজের মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারে—মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com