রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দেবপাড়া ইউপি উপ-নির্বাচন : আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুহিত চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৪২৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ধন্ধি সদ্য প্রয়াত চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) প্রতীক নিয়ে পান ৩৩১২ ভোট।

এছাড়াও সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৮ শত ভোট পেয়েছেন।

সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিপুল সংখ্য আইন শৃংখলা বাহিনীর সদস্য শান্তিপূর্ণ ভোট গ্রহণের নিমিত্তে নিয়োজিত ছিলেন।

মহাসড়কের বালিধারা বাজারে নৌকা ও চশমা মার্কার সমর্থনে সাময়িক উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক ভাবে আইন শৃংখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিচ্ছিন্ন দু’একটি জাল ভোটের অভিযোগ ছাড়া কোথাও কোন প্রকার অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তি পূর্ণ নির্বাচনের নিমিত্তে প্রত্যেকটি কেন্দ্রে এসআই ও এএসআইর নেতৃত্বে ১০ জন পুলিশ, ১০ জন আনসার, ৪ জন করে মহিলা আনসরা, নির্বাহি ম্যাজিষ্ট্রিট এর নেতৃত্বে ৫টি মোবাইল কোর্ট, ১টি ষ্ট্রাইকিং ফোর্স শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় নিয়োজিত ছিল। এছাড়াও বিজিবি ও র‌্যাবের নেতৃত্বে টহল ব্যবস্থা ছিল লক্ষনীয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য করে তফসিল ঘোষনা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com