সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে সনাকের মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার রোডেস্থ সনাক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সনাক সহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের খুব দ্রুত প্রেফতার করা হয়েছে এজন্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রসংশার দাবি রাখে। তবে সাথে সাথে তাদেরকে দ্রুত বিচার ট্রাইবুনালের আওয়তায় এনে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক সভাপতি সৈয়দনেসার আহমদ, সদস্য অধ্যাপক বদরুল আলম, শিক্ষক রহমত আলী, জিডিশন প্রধান সুচিয়াংসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য।

মানববন্ধনে সহমত প্রকাশ করে সনাক শ্রীমঙ্গলের সাথে আরো অংশগ্রহন করে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম, শ্রীমঙ্গল প্রেসক্লাব, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, আইডিয়া শ্রীমঙ্গল এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com