রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও পথসভা

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি ও গুলি করে ভোলায় ৫জনকে শহীদ করার প্রতিবাদে মঙ্গলবার (২২অক্টোবর) আসর নামাজের পর বানিয়াচং দারুল কোরআন মাদ্রাস থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি বড়বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

হেফাজতে ইসলাম বানিয়াচং এর সভাপতি মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বির আহমদেও পরিচালনায় বক্তারা বলেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর অবমাননা কোনো মুসলামানই বরদাশত করতে পারেনা। ইসলাম, দেশ ও জাতির দুশমনদের শাস্তির দাবিতে মিছিল মিটিং করা আামদের ঈমানী দায়িত্ব ও নাগরিক অধিকার। এ রকম শান্তিপুর্ণ কর্মসুচীতে গুলি চালিয়ে নবীপ্রেমিদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে। ভোলার মাটি আজ তাওহিদী জনতার রক্তে রঞ্জিত। ভোলার নবী প্রেমিক শহীদ-গাজীদের এ রক্ত বৃথা যেতে দেবোনা ইনশাল্লাহ।

বক্তারা আরো বলেন-অনতিবিলম্বে মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্টু তদন্তের মাধ্যমে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিশ্বনবীর সম্মান রক্ষায় দেশের কোটি কোটি নবী প্রেমিক তৌহিদী জনতা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বানিয়াচংয়ের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও পথসভায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com