রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

বাহুবল মডেল থানার আয়োজনে অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও এসআই মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

প্রধান অতিথি এএসপি পারভেজ আলম চৌধুরী কে ফুল দিয়ে বরণ করছেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আসকার আলী।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইয়াকুত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আসকার আলী, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, লামাতাশী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাতকাপন ইউপি চেয়ারম্যান আবদাল মিয়া তালুকদার, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোবাশ্বির আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন, যুবলীগ নেতা হুমায়ূন রশিদ জাবেদ, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ।

সভা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com