বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কাল স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন আগামীকাল, ১৬ নভেম্বর। সকাল ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১২ সালের ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ জানিয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সম্মেলন স্থলের মঞ্চ এবং প্যান্ডেলসহ যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, এবারের সম্মেলনে ১৯শ ৭৫জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার।

নির্মল রঞ্জন গুহ বলেন, সম্মেলন সফল করার লক্ষ্যে ১৩টি উপ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সম্মেলন বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com