বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে শেখ হাসিনা ২৯তম

তরফ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ক্ষমতাধর ১শ’ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ২৯তম ।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফোর্বসের ২০১৯ সালের বিশ্বের একশ’ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন। তালিকা অনুযায়ি দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

ফোর্বস গত বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করেছে। ম্যাগাজিনটি ২০১৯ সালে সরকার,ব্যবসায়ী, মানবকল্যাণও গণমাধ্যমে নের্তৃত্বদানকারী প্রভাবশালী ১শ’ জনের তালিকা প্রকাশ করে।

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

শেখ হাসিনা সম্পর্কে সাময়িকীটি লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। যিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফোর্বস বলেছে, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সংসদের ৩শ’ আসনের মধ্যে ২৮৮ আসনে বিজয়ী হয়েছেন।

এতে আরো বলা হয়, বর্তমান মেয়াদে শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অধিক গুরুত্ব দিয়েছেন। ম্যাগাজিনটি আরো বলেছে, শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com