রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে শীতল বাতাসে বেড়েছে শীত, মেলেনি সূর্যের দেখা

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক : শীত, গরম, আর মেঘের আক্রমন বরাবরই বেশী থাকে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। এই চলিত শীত মৌসুমে কয়েকদিন আগেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৭দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর আজ বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকেল ৪টায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও ঠান্ডা প্রকোপ একটু বেশী মনে করছেন মানুষ।

সারাদিনে দেখা মেলেনি সূর্যের তাই মানুষ শীতের পোশাক পরেই কাটিয়েছেন দিন। সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে শীতল বাতাস। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন সাধারন খেটে খাওয়া মানুষ আর চা বাগানের দরিদ্র শ্রেনির শ্রমিকরা। বাগান শ্রমিকরা সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা চা তোলার কাজ করে থাকেন। পর্যাপ্ত আয় না থাকায় তারা কোন রকম দিনাতিপাত করেন। এর মধ্যে আবার শীতের কাপড় কেনার বাড়তি চাপ। প্রতি বছর সরকারি বে সরকারি ভাবে বিতরণ করা পাতলা কম্বলই তাদের ভরসা । আর এই তীব্র শীতে এসব কম্বলে কোন রকম শীত নিবারন করে চলেছেন চা বাগানের দরিদ্র শ্রমিকরা।

এদিকে শহর ও শহর তলীর নিম্ন আয়ের মানুষরা ও পড়েছেন বিপাকে। শীতের আক্রমন আর শিশু সন্তানের শীতজনিত নানান রোগে কাবু করতে শুরু করেছে । এই শীত থেকে রক্ষায় সরকার আর বিত্তবানদের দিকে তাকিয়ে আছেন হতদরিদ্ররা ।

ইতিমধ্যেই উপজেলার বেশ কিছু এলাকায় হতদরিদ্রদের মাঝে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।তবে তা পর্যাপ্ত নয়। অপরদিকে আজ রোদ না উঠায় সারাদিন শীতে কাবু ছিলেন মানুষ । তাই শীতের পোশাক কিনতে শহরের বিভিন্ন মার্কেটে ছিল ক্রেতাদের ভীড়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com