রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বানিয়াচংয়ে পুলিশ সুপারের উদ্যোগে কম্বল বিতরণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র (বিপিএম,পিপিএম সেবা) নিজস্ব উদ্যোগে বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চল ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পৈলারাকান্দির রতœাবাজারে আনুষ্ঠানিকভাবে এই শীতের কম্বল তোলে দেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুুল হক বলেন-পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় বহুবিধ কাজে ব্যস্ত থাকতে হয়। জেলা পুলিশ অসহায় ছিন্নমুল মানুষের বন্ধু হয়ে তাদের সু:খ-দু:খে কাজ করে যাচ্ছে। শীতে যারা কষ্ট পায় তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। সামাজিক দায়বদ্ধতা থেকে এসপি স্যারের এই উদ্যোগকে স্বাগত জানাই।

তিনি আরো বলেন-জেলা পুলিশের এটি একটি চলমান প্রক্রিয়া। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সেই সাথে সমাজের বিত্তবানদের প্রতি এ ধরণের মহতী কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং (সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) তৃপ্তি মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) মানছুরা আক্তার ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com