রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

তরফ নিউজ ডেস্ক : ভারতে নিযুক্ত বাংলাদেশের সদ্য বিদায়ী হাই কমিশনার এবং সাবেক পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী আজ সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী কূটনৈতিক ক্ষেত্রে দেশের মহান মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলীর বিশাল অবদানের কথাও স্মরণ করেন।
সৈয়দ মোয়াজ্জেম আলী ২০০১ সালের ডিসেম্বর মাসে তার কূটনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে গত নভেম্বর মাস পর্যন্ত ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৯৭১ সালে পাকিস্তান দূতাবাসে দায়িত্ব পালনকালে সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য স্বীকার করেন।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন এবং স্বাধীনতা লাভের পর বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দানের জন্য সরাসরি নিজেকে নিয়োজিত করেন এবং যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক এবং জাতিসংঘকে ব্যাপৃত করতে জোর প্রচেষ্টা চালান।

পররাষ্ট্র সচিব থাকাকালে তিনি দক্ষিণ এশিয়াসহ বিশ্বেও অন্যান্য দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কাজ করে গেছেন।
বাংলাদেশ এলডিসির চেয়ারম্যান থাকার সময়ে তৃতীয় ইউএন এলডিসি কনফারেন্সে ইউরোপীয় ইউনিয়নে এলডিসিভূক্ত দেশগুলোর পণ্য শুল্ক ও কোটামুক্ত ভাবে অবাধ প্রবেশের আন্দোলনকে সমন্নয় করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সৈন্য পাঠানোর দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতেও কাজ করেন তিনি।

একই সঙ্গে তিনি দেশে-বিদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। তিনি ভুটান, ইরান, সিরিয়া, লেবানন, তুর্কমেনিস্তান, ফ্রান্স এবং পুর্তগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com