বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মনিরুল ইসলাম শামিম : বাহুবল উপজেলার আব্দাফৌজদা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। এতে দুইশ’র বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও তিনশ’রও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

গতকাল শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপি উপজেলার আব্দাফৌজদা গ্রামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আব্দাফৌজদা গ্রামের বাসিন্দা ও জালালাবাদ এসোসিয়েশন কাতার শাখার প্রাক্তন সহ-সভাপতি মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মরহুম মকসুদ আহমেদ লেবুর বড় কন্যা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারি রেজিস্ট্রার ডাঃ শারমিন আক্তারের নেতৃত্বে একটি মেডিকেল টিম অসহায়, দরিদ্র মানুষদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন এডভোকেট মিজান মিয়া।


এছাড়াও ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখা’র তত্ত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com