মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের কবরস্থান নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনায় তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (০৯ অক্টোবর) সকাল অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে।

গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে শষ্যনালী নদীর দক্ষিণ পাড়ের একটি কবরস্থানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সোনাহর আলী ও সফর আলীর গ্রুপের মাঝে বিরোধ চলে আসছে। সস্প্রতি শান্তি-শৃঙ্খলার স্বার্থে গ্রামের মুরুব্বীগণ বিরোধীয় কবরস্থানে উভয় পক্ষকে গরুছাগল ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। অনুরোধ উপেক্ষা করে বুধবার সকালে সোনাহর আলী গ্রুপের লোকজন বিরোধীয় কবরস্থানে ছাগল ছড়াতে যায়। এর প্রতিবাদ করেন সফর আলীর গ্রুপের সদস্য নিহত তাজুল ইসলাম। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সোনাহার আলী গ্রুপের লোকজনের হামলায় তাজুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। আহতাবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com