শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

নবীগঞ্জে বসতঘরে আগুন, অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতীকী ছবি।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামে রাতের আধারে একদল দুর্বত্ত একটি বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

পরে গ্রামের লোকজন আপ্রান চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন। অন্যতায় আশপাশের আরো কয়েকটি ঘরবাড়ি আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের রুহুল আমীনের বসত ঘরে শুক্রবার গভীর রাতে একদল অজ্ঞাত দুর্বত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়লে বাড়ীর লোকজনের আর্তচিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসেন এবং লোকজনের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আবু সিদ্দ্কি ও ইউপি সদস্য দিপ্তেন্দু দাশ গুপ্তসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com