শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে ব্র্যাক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি থেকে খালেদা আক্তার (২৯) নামের ব্র্যাক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার আউশকান্দি কাজী কনর মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ওই ভাড়া বাসায় খালেদা আক্তার তার স্বামী ব্র্যাক আউশকান্দি শাখার একাউন্স কর্মকর্তা ওমর ফারুক এবং ২ সন্তান নিয়ে বসবাস করতেন। রবিবার দুপুরে খালেদা আক্তারের শিশুপুত্র স্কুল থেকে বাসায় ফিরে মাকে ঘরে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত স্থানীয় আউশকান্দি বাজার ব্র্যাক অফিসে বাবার কাছে জানায়। খবর পেয়ে তারা দ্রুত রুমে গিয়ে দেখেতে পান ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে খালেদা আক্তার।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাউছার আহমদের নেতৃত্বে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

উল্লেখ্য যে, নিহত খালেদা আক্তার জামালপুর জেলার বন্ধ চিতলিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা ও ব্র্র্যাক আউশকান্দি শাখার একাউন্স কর্মকর্তার স্ত্রী। পরিবারের দাবী খালেদা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com